একটি পুঁতির জীবন কাহিনি ( ২২ বছর পর তাহার সন্ধান)

কানের ভিতর থাকা পুতির সন্ধান পওয়া গেল ২২ বছর পর।


যেভাব কানে পূঁতি ঢুকেছিল।
১৯৮৬ সালে ১১বছর বয়সে বান্ধবীর সঙ্গে খেলাচ্ছলে দুষ্টুমি করে তারই গলার ছিঁড়ে যাওয়া লাল রঙের পুঁতির মালার একটি পুঁতি ডান কানের ভেতর ঢুকিয়ে দিয়েছিল। কানে পুঁতি ঢোকার বিষয়টি তখন সবাইকে বলেছেন রাশেদা। কারণ কানে পুঁতি ঢোকার জন্য কানে ব্যথা হচ্ছিল, কান বন্ধ হয়ে ছিল। প্রথমে স্থানীয় পল্লী চিকিৎসক পুঁতিটি বের করার চেষ্টা করে ব্যর্থ হয়। এ অবস্থায় তখন তাকে নিয়ে যাওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে তার কান থেকে পুঁতি বের করার কথা বলা হলেও বের করা পুঁতিটি দেখানো হয়নি।

মোবাইল ফোনের রেডিয়েশনে স্বাস্থ্য ঝুঁকি থেকে নিজেকে বাঁচান।

মোবাইল ফোন আমাদের একটি অতি প্রয়োজনীয় ডিভাইস তা আমরা নিঃসন্দেহে বলতে পারি। বলতে গেলে আমাদের জীবনের একটি অংশ হয়ে গেছে এই ডিভাইসটি। মোবাইলের ব্যবহার দিনে দিনে বেরেই চলেছে। মোটামুটি আমরা অনেকেই জানি মোবাইল ফোন অতিরিক্ত ব্যবহারে আমাদের ক্ষতি হয়। কিন্তু কি ক্ষতি হয় তা কয়জন জানি? হাতে গোনা কয়েকজন জানি এর ক্ষতিকর প্রভাব গুলো। ঐ হাতে গোনা কয়েকজনও জানা সত্ত্বেও মোবাইল ফোন ব্যবহার করা থেকে বিরত থাকতে পারেনা প্রয়োজনের তাগিদে। আসুন জেনে নেই কিভাবে এবং কি কি ক্ষতি করে আমাদের সকলের প্রয়োজনীয় এই ডিভাইসটি।

কুরবানির ঈদের আকর্ষনীয় গরু

গরু নং – 00১
গরুর নাম        : আবি হমেসা হাম্বা
গরুর খাবার       :
  • সকালে ঘুম থেকে উঠে ৩টা কলা ৫ টা লাল চা চিনি ছাড়া কারন তাহার ডাইবেটিস সমস্যা।
  • দুপুরে গমের ভুষির কুরমা ।
  • রাতে এক হড়ি গরম ভাত ও শুটকি মাছ ভূনা।
গরুর প্রিয় অভাস    : ঘুমানোর আগে মোর সিগারেট খাওয়া ।

ভিনসন ম্যাসিফ সবচেয়ে উঁচু পর্বত, অ্যান্টার্কটিকা

বরফ ঢাকা মহাদেশ অ্যান্টার্কটিকার সবচেয়ে উঁচু পর্বত ভিনসন ম্যাসিফ আবিষকৃত হয় ১৯৫৮ সালে। আকাশ থেকে এটি সর্বপ্রথম নজরে আসে যুক্তরাষ্ট্র নেভির একটি উড়োজাহাজের। আমেরিকান আলপাইন ক্লাবের সদস্যরা ১৯৬৩ সাল থেকেই ভিনসন ম্যাসিফ জয়ের চেষ্টা চালাতে থাকেন।

এলব্রুস পর্বত, ইউরোপ


রাশিয়ার ককেশাস পর্বতমালায় অবস্থিত এলব্রুস পর্বত প্রকৃতপক্ষে একটি মৃত আগ্নেয়গিরি। ধারণা করা হয় ১০০ খ্রিষ্টাব্দে ভীষণ তেতে উঠেছিল এলব্রুস। আগুন চুরির অপরাধে জিউস নাকি প্রমিথিউসকে এই পাহাড়ে এনে বন্দি করে রেখেছিলেন। দেবদেবীর হাত লেগে তখন সরগরম ছিল এলব্রুস পর্বত।

এভারেস্ট এশিয়া পর্বতমালা


দুনিয়ার উচ্চতম পর্বতশৃঙ্গটি বলতে গেলে আমাদের ঘরের কাছে। ১৮৫৬ সালে প্রথম শৃঙ্গটির উচ্চতা মেপে বের করা হয়। পৃথিবীর উচ্চতম এই বিন্দুটিকে ঘিরে আগ্রহের শেষ নেই। যেকোন পর্বত আরোহীর আজন্ম স্বপ্ন এভারেস্ট জয়। ২০১০ সাল পর্যন্ত ৩১৪২ জন আরোহী নাম লিখিয়েছেন এভারেস্টজয়ীর খাতায়। ১৯৫৩ সালে শুরুটা করেছিলেন নিউজিল্যান্ডের স্যার এডমান্ড হিলারি, সাথে ছিলেন শেরপা তেনজিং নোরগে।

আকনকাগুয়া পর্বতমালা, দক্ষিণ আমেরিকা

আন্দিজ পর্বতমালায় অবস্থিত আকনকাগুয়া নামটির বাংলা করলে দাঁড়াবে পাথরের স্তূপ। সেই স্তূপ এত্ত বড় যে আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গের খেতাবটা এখন তারই দখলে। এর প্রায় পুরোটাই আর্জেন্টিনায় অবস্থিত। কেবল ১২ কিলোমিটার জায়গা চিলির সীমান্ত ঘেঁষে আছে।

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More