কৃত্রিম উপগ্রহের সাহায্যে নির্দিষ্ট ভৌগলিক অবস্থান দেখার সেবা গুগল আর্থ ছয় বছরে ইন্টারনেট থেকে ১০০ কোটিবারের বেশি নামানো (ডাউনলোড) হয়েছে।২০০৫ সালে যাত্রা শুরুর পর থেকে ব্যবহারকারীদের কম্পিউটারের মাধ্যমে ডাউনলোড করে গুগল আর্থ ব্যবহারের সুবিধা দিয়েছিল গুগল কর্তৃপক্ষ।
১০০ কোটিবার ডাউনলোডের ব্যাপারে গুগল আর্থ এবং ম্যাপসের ভাইস প্রেসিডেন্ট ব্রেইন ম্যাকক্লিডন বলেন, এটি একটি বিশাল মাইলফলক। নিজের কম্পিউটারে বসে সারা বিশ্ব ঘুরে দেখার এ সুবিধা ব্যবহারকারীদের বেশ আকৃষ্ট করেছে।